একটি হাফ ওয়েভ রেকটিফায়ার এর ইনপুট ও আউটপুট ওয়েব সেপ ক্লাসটি ইলেক্ট্রিকাল সার্কিট-১, ৬৬৭২১ [ Electrical Circuit -1, 66721] কোর্সের অংশ | একটি হাফ ওয়েভ রেকটিফায়ারের ইনপুট ও আউটপুট ওয়েব সেপ [ Input and output web sep of a half wave rectifier] পর্যাবেক্ষন করণ দেখানো হয়েছে এই ভিডিওটিতে।
একটি হাফ ওয়েভ রেকটিফায়ার এর ইনপুট ও আউটপুট ওয়েব সেপ
হাফওয়েভ রেক্টিফায়ারঃ যখন কোন ডায়োড ইহার ইনপুট সিগন্যাল এর অর্থ সাইকেল রেক্টিফায়ার করে ডিসি তে রূপান্তরিত করে তখন তাকে হাফওয়েভ রেক্টিফায়ার বলে। চিত্রে একটি হাফওয়েভ রেক্টিফায়ার সার্কিট দেখানো হল। এতে একটি মাত্র ডায়োড ব্যাবহার করা হয়েছে। ইনপুট A/C সাপ্লাই দেওয়ার ফলে যখন B এর তুলনায় A প্রান্ত পজেটিভ হয়তখন ডায়োড কন্ডাকশন যায় এবং RLএর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়।

এ অবস্থায় আউটপুটে ইনপুট এর পজেটিভ হাফ সাইকেল আউটপুট হিসাবে পাওয়া যায়। আবার পরবর্তীতে যখন A তুলনায় B প্রান্তপজেটিভ হয় তখন ডায়োড দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। অর্থাৎ, RL এর মধ্য দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হবে না। ফলে আউটপুটে কোন ওয়েভ বা সিগন্যাল পাওয়া যাবে না।পরবর্তীতে আবার পজেটিভ হাফ সাইকেলের জন্য RL এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং আউটপুটে ওয়েভ পাওয়া যাবে। এভাবেই হাফওয়েভ রেক্টিফায়ার কাজ করে থাকে।
হাফ ওয়েভ এর চেয়ে ফুল ওয়েভ রেক্টিফায়ারের সুবিধা -অসুবিধা সমূহ লিখ?(Write the advantages-disadvantages of full wave rectifier over half wave?)
নিম্মে হাফ ওয়েভ এর চেয়ে ফুল ওয়েভ রেক্টিফায়ারের সুবিধা সমূহ নিম্মরুপঃ
- হাফ ওয়েভের তুলনায় ফুল ওয়েভে রেক্টিফায়ার এর দক্ষতা বেশি।
- ফুল ওয়েভ আউটপুট ভোল্টেজ বেশি।
- উভয় হাফ সাইকেলই ডিসি হয়।
- রিপল ফ্যাক্টরের মান কম।
- হাফ ওয়েভের চেয়ে distortion কম।
নিম্মে হাফ ওয়েভ এর চেয়ে ফুল ওয়েভ রেক্টিফায়ারের অসুবিধা সমূহ নিম্মরুপঃ
১) এই ব্যবস্থা ফুল ওয়েভ রেক্টিফায়ারের এ কম্পোনেন্টের পরিমান বেশি লাগে।
২) ফুল ওয়েভ সিস্টেম টি যদি সেন্টারটেপ হয়ে থাকে তাহলে এই ব্যবস্থায় সেন্টার হারিয়ে গেলে বাহির করা বেশ কঠিন।
