ইন্ডাকশন মোটর এর প্রাথমিক আলোচনা | AC Machine-1 (66761)

ইন্ডাকশন মোটর এর প্রাথমিক আলোচনা ক্লাসটি এসি মেশিন-১, ৬৬৭৬১ [ AC Machine – 1, 66761 ] কোর্সের অংশ | ইন্ডাকশন মোটর এর প্রাথমিক আলোচনা [ Preliminary discussion of induction motor ] দেখানো হয়েছে এই ভিডিওটিতে।

 

ইন্ডাকশন মোটর এর প্রাথমিক আলোচনা

 

ইন্ডাকশন মোটর কাকে বলে

যে মোটর ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে ঘুরে তাকে ইন্ডাকশন -মোটর বলে।সাধারণত ইন্ডাকশন- মোটরে বৈদ্যুতিক পাওয়ার ব্রাশ ও কমুটেটর এর মাধ্যমে রোটরে প্রদান করা হয়। কিন্তু ইন্ডাকশন -মোটরের  স্টেটরকে   এসি সরবরাহ দেওয়া হয়।  ফলে  এতে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। লুডুর কন্ডাকটর এই রোটেটিং ফ্লাক্স কে কর্তন করে। ফলে ফ্যারাডের  ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসারে  রোটরে ভোল্টেজ আবিষ্ট হয়।

রোটরের  দুই প্রান্ত শর্ট করা থাকে বিধায় induced  ভোল্টেজের জন্য কারেন্ট প্রবাহিত হয় এবং রোটরে  টর্ক  উৎপন্ন হয়।  ফলে স্টেটরে চুম্বক বলরেখা যে দিকে ঘোরে  রোটর সে দিকে ঘুরতে আরম্ভ করে। ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে ঘুরে বলে ইন্ডাকশন -মোটর বলে । এই মোটরের  রোটরের গতিবেগ সিনক্রোনাস গতি অপেক্ষা সব সময় কিছুটা কম থাকে এজন্যএই মোটরের আরেক নাম এসিনক্রোনাস মোটর।এই মোটর এ দুটি ওয়াইন্ডিং থাকে যা স্টেটর ও রোটর নামে পরিচিত।

 

 

 

ইন্ডাকশন মোটর কে আবিষ্কার করেন

১৮৮৮ সালে বিজ্ঞানী নিকোলা টেসলা ইন্ডাকশন- মোটর আবিষ্কার করেন।

ইন্ডাকশন মোটরের প্রকারভেদ

সরবরাহ দেওয়ার পদ্ধতি অনুসারে ইন্ডাকশন- মোটর দুই প্রকার। যথা

১। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন- মোটর ২। থ্রি ফেজ ইন্ডাকশন- মোটর

থ্রি ফেজ ইন্ডাকশন -মোটর গঠনের উপর ভিত্তি করে তিন প্রকার যথা

১।স্কুইরেল কেজ টাইপ.২।স্লিপ রিং অথবা phase wound type.৩।double squirrel cage type

গঠনগত দিক থেকে সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ ইন্ডাকশন -মোটর এর মধ্যে কোন পার্থক্য নেই । সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ ইন্ডাকশন- মোটর এর মধ্যে যে সকল পার্থক্য লক্ষ্য করা যায় তা হল

সিঙ্গেল ফেজ ইন্ডাকশন- মোটর স্টেটর এ সিঙ্গেল ফেজ সাপ্লাই দেওয়া হয় ।

মাঝে মাঝে স্টার্টিং এর  কাজে ব্যবহৃত ওয়াইন্ডিং কে বিচ্ছিন্ন করার জন্য একটি সেন্ট্রিফিউগাল সুইচ ব্যবহৃত হয়।

সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এর ব্যবহার

বাসা বাড়ির কাজে  যেমন সেলাই মেশিন  ফ্যান ওয়াশিং মেশিন

মেশিন টুলস পরিচালনায় ড্রিল মেশিন ভ্যাকুয়াম ক্লিনার

বাসা বাড়ির পানি তোলার পাম্প

ক্রেন পরিচালনা   লিফটের কাজে ব্যবহৃত হয়

ইন্ডাকশন মোটর এর সুবিধা

ইন্ডাকশন -মোটরের গঠন প্রণালী অতি সহজ এটি খুব মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়

এর কর্মদক্ষতা বেশি এবং স্বাভাবিক রানিং  কন্ডিশনে  এতে ব্রাশের প্রয়োজন হয়না।

এর  ফ্রিকশনলস কম হওয়ায় উন্নত পাওয়ার ফ্যাক্টর ভালো দক্ষতায় কাজ করে ।

এই মোটরে স্টার্ট দেওয়া খুবই স্বাভাবিক এতে কোন ডিসি exciter এর প্রয়োজন  হয় না ।

ইন্ডাকশন মোটরে  কি কি টেস্ট করা হয় 

১।নো লোড টেস্ট .২।ব্লক রোটর টেস্ট অথবা লোড টেস্ট.৩। স্টেটর রেজিস্ট্যান্স টেস্ট

সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চালু করার বিভিন্ন পদ্ধতির নাম

মোটরের  ফেজ কে বিভক্ত করে চালু করা

ক্যাপাসিটর মোটর হিসেবে চালু করা

রিপালশন মোটর চালু করা

ইন্ডাকশন মোটরকে  রোটেটিং ট্রান্সফরমার বলা হয় কেন

ইন্ডাকশন -মোটর একটি রোটেটিং টাইপ  ট্রান্সফরমার।এটি মূলত ট্রান্সফর্মারের সেকেন্ডারী শর্ট সার্কিটের অবস্থার  ন্যায় কাজ করে। ট্রান্সফরমারের কোন  ঘুরন্ত অংশ নেই। কিন্তু ইন্ডাকশন- মোটরে  ঘূর্ণায়মান অংশ আছে। ইন্ডাকশন -মোটরের stator প্রাইমারি কয়েল এবং রোটর সেকেন্ডারি কয়েল হিসেবে কাজ করে। ট্রান্সফরমারের ন্যায় stator এ এসি  সরবরাহ  প্রয়োগ করলে এতে  রোটেটিং  ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয়। যা এয়ার  গ্যাপ কে অতিক্রম করে  রোটর  কন্ডাক্টরকে কর্তন করে।

 

 

 

ইন্ডাকশন মোটর এর প্রাথমিক আলোচনা নিয়ে বিস্তারিত :

 

Leave a Comment